দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী সদর উপজেলায় ইয়াবাসহ মামুন (৩২) নামের একজনকে আটক করেছে। আটককৃত মামুন পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বড় চৌরাস্তার বাসিন্দা মৃত সেকান্দার আলীর ছেলে।
মামুনের বিরুদ্ধে ইতোপূর্বে মাদক, নারী নির্যাতন ও দ্রুত বিচার আইনে আরও পাঁচটি মামলা চলমান রয়েছে।
সূত্রে জানা যায়, মামুনের পরিবার দীর্ঘদিন মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকায় মামুন ও তার বোনদের নামে একাধিক মাদক মামলা রয়েছে। বিভিন্ন মামলার সঙ্গে জড়িত হওয়ার কারণে একপর্যায়ে মামুনকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়। কয়েক বছর পর প্রবাস কাটিয়ে দেশে ফিরে পটুয়াখলী পৌর স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন।
এ বিষয়ে এলাকাবাসী জানান, মামুন বিদেশ থেকে ফিরে এসে পটুয়াখালী বিএনপির রাজনীতি শুরু করেন এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়েন। তার চলাফেরায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সন্দেহ কাজ করে। মামুনের কাছে বিভিন্ন ধরনের লোকজনের আনাগোনা দেখে এলাকাবাসী জানতে পারে মামুন রাজনীতির নাম করে পুনারায় এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদক ব্যবসা শুরু করেছে।
আটককৃত আসামি মামুনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে।
জেবি/এও