দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের সমর্থনে ফেনী সরকারি কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৮ নভেম্বর) ভোরে এক দফা দাবি আদায়ের লক্ষ্যে কলেজের প্রধান ফটকে তালা ও ‘সর্বাত্মক অবরোধ’ লেখা সম্বলিত একটি প্ল্যাকার্ড টানিয়ে দেয় তারা।
একাধিক শিক্ষক ও শিক্ষার্থীরা জানায়, তালা ঝুলিয়ে দেওয়ার পর প্রধান ফটক দুটি সকাল সাড়ে ৯টা পর্যন্ত বন্ধ ছিল। এ সময় শিক্ষক-শিক্ষার্থীরা কলেজের ফটকে অবস্থান নেন। পরে ফটকের তালা ভেঙে সাড়ে ৯টার দিকে যাতায়াতের সুযোগ তৈরি করে দেয় কর্তৃপক্ষ। এরপর স্বাভাবিক দিনের মতো ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম চালু হয়।
ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন বলেন, ফটকে তালা দিয়ে ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়। সেটি খোলার পর স্বাভাবিক দিনের মতো কলেজে কার্যক্রম চলছে।
জেবি/এও