দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে গাড়ির চাপায় অজ্ঞাতপরিচয় এক নারী (৪৫) নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ নভেম্বর) ভোরের দিকে পূর্ব শুল্লকিয়া গ্রামের বাংলাদেশ বিমান বাহিনীর ক্যাম্পের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল হক রনি দুর্ঘটনায় নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফজরের নামাজ পড়তে বের হলে সড়কের ওপর এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন মুসল্লিরা। তারা বিষয়টি থানায় জানালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দারা জানান, নিহত ওই নারী দীর্ঘদিন ধরে ধর্মপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন। বেশির ভাগ সময় সড়কের পাশে শুয়ে থাকতেন তিনি। মঙ্গলবার ভোরে কোনো গাড়ি তাকে চাপা দিলে তিনি নিহত হয়েছেন বলে ধারণা করছেন তারা।
জেবি