দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুরে ট্রেনে কাটা পড়ে ফিরোজা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) রাতে আজিমনগর স্টেশনসংলগ্ন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনের রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
মঙ্গলবার সকালে পরিবারের লোকজন খবর পেয়ে ওই বৃদ্ধার লাশ নিয়ে যান। ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুজ্জামান রোমেল বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ফিরোজা বেগম উপজেলার গোপালপুর পৌরসভার ভুঁইয়াপাড়া গ্রামের ঝড়ু প্রামাণিকের মেয়ে।
নিহতের ভাতিজা ও গোপালপুর বাজার কমিটির সভাপতি বদিউর রহমান বদর বলেন, গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে বাজার থেকে বাড়ি ফিরছিলেন ফুফু ফিরোজা বেগম । ধারণা করা হচ্ছে, তখন গোপালপুর পৌর কেন্দ্রীয় গোরস্থানের সামনে রেললাইন পারাপারের সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান। মঙ্গলবার সকালে স্থানীয়রা খবর দিলে লাশ বাড়িতে নিয়ে আসা হয়।
ঈশ্বরদী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ওসি হারুনুজ্জামান রোমেল বলেন, ট্রেনে কাটা পড়ে একজন নিহতের খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি