দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের চৌগাছা উপজেলায় বাবা-মায়ের সঙ্গে মাছ ধরা দেখতে গিয়ে পুকুরের পানিতে ডুবে রজনী খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে ডুবে তার মৃত্যু হয়। তিনি উপজেলার পাশাপোল ইউনিয়নের পলুয়া গ্রামের রেজাউল ইসলামের মেয়ে।
রেজাউল ইসলাম জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে তিনি ও তার স্ত্রী নিজেদের বাড়ির পাশের পুকুরে মাছ ধরছিলেন। রজনী তাদের মাছ ধরা দেখছিলো এবং সংগ্রহ করে পাত্রে রাখছিল। এরই একপর্যায়ে রজনী পুকুরের পানিতে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক রজনীকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
জেবি