দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৫টি মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিলো পুলিশ।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরে পিরোজপুর পুলিশ সুপারের কার্যালয়ে চুরি হওয়া মালিকদের হাতে এ মোবাইল ফোন তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান জানান, পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধারের জন্য পিরোজপুরের জেলা পুলিশের আইটি দল সবসময় কাজ করে আসছে।
এরই ধারাবাহিকতায় ৩৫ জন মালিকের কাছে তাদের মোবাইল ফোনগুলো দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে পুলিশ তাদের হাতে তুলে দিচ্ছে। এছাড়াও পিরোজপুর জেলা পুলিশের আইটি টিম মোবাইল ব্যাংক লেনদেনে প্রতারিত হলে তাদের টাকা উদ্ধারসহ সোস্যাল মিডিয়ার যেকোনো সমস্যা সমাধানে কাজ করে আসছে। বিশেষ করে ফেসবুকসহ সামজিক যোগাযোগ মাধ্যেমে কাউকে হয়রানি বা গুজব প্রতিরোধে দ্রুততা ও দক্ষতার সঙ্গে কাজ করে আসছে।
এ সময় পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস) মো. মুকিত হাসান খান উপস্থিত ছিলেন।
জেবি