দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বগুড়ার শেরপুরে ধূমপান করতে নিষেধ ও চড়-থাপ্পড় দেওয়ায় অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শ্রী সজিব কুমার (১৬) নামে এক স্কুলছাত্র।
সোমবার (৬ নভেম্বর) শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের দারুগ্রামে এই ঘটনা ঘটেছে।
সজিব স্থানীয় জামুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার বাবার নাম স্বপন কুমার।
জানা যায়, রোববার সন্ধ্যার দিকে সজিব সিগারেট খাওয়ার সময় তার মামা দেখে ফেলে। বিষয়টি তার নানা নিপেন্দ্রনাথ ও মা প্রতিমা রানীকে জানালে তারা সজিবকে ধূমপান করতে নিষেধ করেন। সেই সঙ্গে চড়-থাপ্পড় মারেন। এতে অভিমান করে ওই রাতেই রাতের খাওয়া শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি লাগিয়ে আত্মহত্যা করে। পরদিন সকালে ঘুম থেকে জেগে না ওঠায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। এক পর্যায়ে অনেক ডাকাডাকির পর ঘরের দরজা না খোলায় তা ভেঙে ভেতরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তারা। পরে থানায় সংবাদ দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর ও এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
জেডএ