দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে দুই মর্গ কর্মচারীর মধ্যে মারামারির ঘটনায় মো. ইলিয়াস (৪৭) নামে একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ নভেম্বর) দুপুরের দিকে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনার সমীরণ নামে একজনকে আটক করেছে পুলিশ।
এর আগে রোববার সন্ধ্যায় চমেক মর্গের সামনে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, নিহত ইলিয়াস এবং সমীরণ চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল মর্গে কর্মচারী হিসেবে কর্মরত। রোববার সন্ধ্যার দিকে দুই জনের মধ্যে কথা-কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে। একপর্যায়ে ইলিয়াসকে ধাক্কা দিয়ে ফেলে দেয় সমীরণ। এতে মাথায় গুরুতর আঘাত পান ইলিয়াস। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই সোমবার দুপুরে ইলিয়াসের মৃত্যু হয়।
এইউ