দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ-৪ সদর আসনের নির্বাচনের অস্থায়ী ক্যাম্প স্থাপন করাকে কেন্দ্র করে দুই পক্ষের মারামারিতে রফিকুল ইসলাম (৫২) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার চর সিরতা ইউনিয়নের কোনাপাড়া হুতারপাড়া মোড়ে এই ঘটনা ঘটে।
নিহত রফিকুল ইসলাম একই ইউনিয়নের চর ভবানীপুর কোনাপাড়া গ্রামের মৃত নুর হোসেনের ছেলে। সে আওয়ামী লীগের কর্মী ছিলেন।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছন।
চর সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু সাঈদ বলেন, কোনাপাড়া হুতার বাড়ির মোড়ে আইনুদ্দিনের দোকানের সামনে ময়মনসিংহ-৪ সদর আসনের প্রার্থী আমিনুল হক শামীমের ট্রাক প্রতীকের অস্থায়ী নির্বাচনি ক্যাম্প স্থাপনের প্রস্তুতি চলছিল। কে ক্যাম্প তৈরি করবে এই নিয়ে নিহতের সহোদর ছোট ভাই ফারুক (৪০), বড় ভাইয়ের ছেলে রাজু (২৮), সাজু (২৫) ও রফিকুল ইসলামের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নিজেরাই মারামারিতে জড়িয়ে পড়েন। এ সময় রফিকুল ইসলাম মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রফিকুল ইসলাম আওয়ামী লীগের একজন কর্মী ছিলেন।
ওসি মাইন উদ্দিন বলেন, সুরতহাল প্রতিবেদনে নিহতের শরীরে গুরুতর আঘাতের কোনো চিহ্ন নেই। তবে নাকের একটু উপরে বামপাশে কাটা জখমের চিহ্ন রয়েছে। মরদেহ মর্গে আছে, ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রফিকুল ইসলামের সঙ্গে তার ভাই ভাতিজাদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। রফিকুল ইসলাম হার্টের রোগী ছিলেন, আগে দুইবার রফিকুল ইসলাম স্ট্রোক করেছিলেন বলেও জানান তিনি।
আরএ