• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • ঢাকা
  • সাভার

আশুলিয়ায় কারখানা ভাঙচুরের ঘটনায় আসামি দেড় হাজার

শাহিনুর রহমান শাহিন, সাভার (ঢাকা)
  ০৫ নভেম্বর ২০২৩, ২০:২০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: ফাইল ছবি
ছবি: ফাইল ছবি

শিল্পাঞ্চল আশুলিয়ায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক বিক্ষোভে কারখানায় হামলা চালিয়ে ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা দায়ের করেছে ক্ষতিগ্রস্ত কারখানা কর্তৃপক্ষ। এসব মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে দেড় হাজার।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

রোববার (৫ নভেম্বর) দুপুরে আশুলিয়া থানা পুলিশ মামলার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শনিবার রাতে মামলা ৩টি দায়ের করেন ক্ষতিগ্রস্ত তিন কারখানার কর্তৃপক্ষ।

ভাঙচুর করা তিনটি কারখানা হচ্ছে, আশুলিয়ার বেরন সরকার মার্কেট এলাকার হামীম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেড, কাঠগড়া এলাকার ছেইন এ্যাপারেলস লিমিটেড ও ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার লিমিটেড।

মামলার এজাহার থেকে জানা যায়, গত ৩১ অক্টোবর সকাল ১১টার দিকে আশুলিয়ার কাঠগড়া এলাকার ছেইন এ্যাপারেলস লিমিটেডে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ শ্রমিক ও বহিরাগতরা।

এ ঘটনায় ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেছেন কারখানাটির ডিজিএম (অপারেশন) মো. আনিসুর রহমান।

একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ধনাইদ ইউসুফ মার্কেট এলাকার ডিসাং সোয়েটার কারখানায় ভাঙচুর করা হয়। এ ঘটনায় ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা শ্রমিক ও বহিরাগত আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

এছাড়া গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে হামীম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেডে কারখানায় হামলার ঘটনা ঘটে। ওই হামলায় গুরুতর আহত হন কারখানার শ্রমিকসহ কর্মকর্তারাও। কারখানায় ক্ষয়ক্ষতি হয় প্রায় সাড়ে ৩ কোটি টাকার। অনধিকার প্রবেশ, হত্যার উদ্দেশ্যে মারপিট, জখম, চুরি ও ভাঙচুরের অভিযোগে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনের বিরুদ্ধে। তিনটি মামলায় মোট আসামি করা হয় এক হাজার ৫০০।

আরও পড়ুন

মাত্র দুই ঘণ্টা ব্যবসা করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী চাঁন মিয়া

হামীম গ্রুপের নেক্সট কালেকশন্স লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা মো. ফরহাদ উদ্দিন বলেন, গতকাল আশুলিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে। আজ আমাদের কারখানার শ্রমিকরা কাজে ফিরেছেন। কারখানা চলছে।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফী বলেন, আজ সকাল থেকেই শ্রমিকরা কাজে ফিরেছেন। সবাই স্বাধীনভাবে কাজ করছেন। তবে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। এছাড়া কারখানায় ভাঙচুরের ঘটনায় তিনটি মামলা হয়েছে। কারা ভাঙচুর করেছে বা কারা জড়িত ছিল সেসব বিষয় তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • সাভার
  • আশুলিয়া
  • কারখানা
  • মামলা
এ সম্পর্কিত আরও খবর
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
রাজেন্দ্রপুরে কারখানার আগুন নেভাল ৫ ইউনিট
রাজেন্দ্রপুরে কারখানার আগুন নেভাল ৫ ইউনিট
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ১
নৌকা-ঈগল সমর্থকদের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, গ্রেপ্তার ১
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।