দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সব কিছু সরকারের নিয়ন্ত্রণে নেই উল্লেখ করে সুনামগঞ্জের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, মূল্যস্ফিতি সকল দেশেই আছে আমাদের দেশেও আছে। প্রতিবেশী দেশ ভারতেও বর্তমানে ৮ ভাগ ও ইংল্যান্ডে ৯ ভাগ মূল্যস্ফিতি আছে। এর মানে এটা দিয়ে ভালো মন্দর মূল্যায়ন করা যায় না, তবে সরকার চেষ্টা করছে।
রোববার (৫ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পাঠদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানের আগে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, সরকারের মূল লক্ষ্য নিম্নআয়ের মানুষ। সরকার এক থেকে দেড় কোটি নিম্নআয়ের মানুষকে ন্যায্যমূল্যে খাবার দিচ্ছে। এই ন্যায্যমূল্যে খাবার বিতরণ করায় মূল্যস্ফিতির ছোবলটা নিচের দিকে থাকছে। এটা না হলে মূল্যস্ফিতি ১৫ থেকে ১৬ ভাগে উঠে যেত। সরকার এই মূল্যস্ফিতি আরও কমিয়ে আনবে। এখন অগ্রয়াহণ মাস আর ২০-২২ দিন পরেই ধান কাটা শুরু হবে তখন আরও মূল্যস্ফিতি নামা শুরু হবে।
দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় সরকারের পক্ষ থেকে মন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, আলু, ডিম নিয়ে কিছু লোক খেলা খেলতে চেয়েছিল। আমরাও খেলা খেলবো। তবে আমরা খেলবো বাজারে আলু, ডিম আমদানি করে।
পরিকল্পনা মন্ত্রী নির্বাচনের পরিবেশ নিয়ে বলেন, নির্বাচনের পরিবেশ এখনো শতভাগ তৈরি হয়নি। তবে সময়মতোই দেশে নির্বাচনের জোয়ার বইবে। হরতাল অবরোধের কারণে দেশে অর্থনৈতিক ক্ষতি হচ্ছে এটা অস্বীকার করার সুযোগ নেই।
যারা এমন কর্মসূচি দিচ্ছে তারা নিজেরাই নিজেদের পায়ে কুড়াল মারছে। জাতির পায়ে কুড়াল মারছে। অতীতেও কিছু মানুষ এমন অপকর্মের চেষ্টা করেছে কিছুই করতে পারেনি। ভবিষ্যতেও পারবে না। লড়াই সংগ্রাম করে আমরা স্বাধীনতা অর্জন করেছি। দরকার হলে আবারো দেশের মানুষ উন্নয়নের সংগ্রাম করে উন্নয়নের সরকার শেখ হাসিনাকে এগিয়ে নিয়ে যাবে।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের প্রকল্প পরিচালাক ডা. শামস উদ্দিন আহমেদ, সিভিল সার্জন আহমদ হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন প্রমুখ।
জেবি