দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফায় আবারও ৪৮ ঘণ্টা অবরোধ চলছে। হরতাল-অবরোধকে ঘিরে জনমনে দেখা দিয়েছে আতঙ্ক।
বিএনপির অবরোধের প্রতিবাদে রোববার (৫ নভেম্বর) গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তায় শান্তি সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিলের নেতৃত্বে অবরোধবিরোধী মিছিলে অংশ নেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মিছিল শেষে আব্দুল জলিল বলেন, ‘বিএনপি-জামায়াত যাতে শ্রীপুরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’
জেবি