দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা পৌরসভার শেষ চেয়ারম্যান ও খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রথম মেয়র সিরাজুল ইসলাম (৯০) মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রোববার (৫ নভেম্বর) ভোরে নগরীর ৬৭ নম্বর হাজী মহসিন রোডের নিজ বাসায় বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান।
সিরাজুল ইসলামের বড় ছেলে শফিকুল ইসলাম সিপার বিষয়টি নিশ্চিত করে বলেন, বাবা দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। রোববার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ আসর খুলনার শহীদ হাদিস পার্কে অনুষ্ঠিত হবে।
কেসিসির প্রথম মেয়র সিরাজুল ইসলামে মৃত্যুতে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
জেবি