দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, নির্বাচনের বেশি দিন বাকি নাই। বাংলাদেশে সাংবিধানিকভাবে সময়মতো শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন হবে। এই নির্বাচনে কে আসবে, কে আসবে না সেটা আমাদের দলীয় বিষয় নয়। এটা আমাদের দেখার ব্যাপার না। কেউ যদি আসে আমরা কিছু মনে করি না। আমি এইটুকু বলতে পারি আপনারা (বিএনপি) যাকে শিবচর থেকে নমিনেশন দিবেন তার জামানত রক্ষা করাই কঠিন হয়ে যাবে।
শনিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের আড়িয়াল খান নদী ওপর নির্মিত লিটন চৌধুরী সেতু উদ্বোধন শেষে নয়াবাজার এলাকায় সেতুসংলগ্ন বালুর চরে বিএনপির সন্ত্রাস, নৈরাজ্যের প্রতিবাদে আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চিফ হুইপ এসব কথা বলেন।
৯৭ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে নির্মিত লিটন চৌধুরী সেতুটির দৈর্ঘ ৫৫০ মিটার, প্রস্থ ৯.৮০ মিটার, ব্রিজের ক্যারিজওয়ে ৭.৩০ মিটার, ফুটপাত ১.২৫ মিটার।
স্প্যান রয়েছে ১১টি, গার্ডারের সংখ্যা ৪৪টি, সেতুটির উচ্চতা ২.৪০ মিটার, লাইট পোস্ট রয়েছে ৪৬টি। এর এ্যাপ্রোচ সড়কের দৈর্ঘ ৬১০ মিটার।
২০১৮ সালে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় সেতুটির। এই সেতুটি নির্মাণের ফলে শিবচরের শিরুয়াইল, নিলখী, দত্তপাড়াসহ কয়েকটি এলাকার লক্ষাধিক মানুষের যোগাযোগ ব্যবস্থার এক নতুন দ্বার উন্মোচন হলো।
এ ছাড়াও টেকেরহাট হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের বিকল্প সড়ক হিসেবে এ সেতু ব্যবহার করা যাবে।
এ সময় এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌরসভার মেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ ছিলেন।
চিফ হুইপ আরও বলেন, আজকে একদিকে সন্ত্রাস আর আরেকদিকে শান্তি। বাংলাদেশের মানুষকেই বেছে নিতে হবে আপনারা সন্ত্রাস চান না শান্তি চান। আপনারা দেখেছেন ২০১৪ ও ২০১৮ সালে কিভাবে গাড়িতে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারা হয়েছে। কিভাবে আগুন দেওয়া হয়েছে। সেদিন দেখেছেন কিভাবে আন্দোলনের নামে প্রধান বিচারপতির বাড়িতে হামলা চালানো হয়েছে। হাসপাতাল যেখানে যুদ্ধের সময়ও কেউ হামলা করে না, সেখানেও আগুন দেওয়া হয়েছে।
জেবি