দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার মারা গেল একটি নারী জিরাফ। পার্কে তিনটি নারী জিরাফ থাকলেও বহুদিন ধরেই পুরুষ শূন্য ছিল জিরাফ পাল।
পার্ক কর্তৃপক্ষ জিরাফ মৃত্যুর বিষয়টি গণমাধ্যমে না জানালেও বিষয়টি নিশ্চিত করেছেন বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ ঢাকা বিভাগের বন সংরক্ষক (সিএফ) ইমরান আহমেদ। তিনি বলেন, ‘পার্কে মারা যাওয়া জিরাফটি নারী ছিল। এটি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিল। ক্যানসার শনাক্ত হওয়ার পর নিয়মিত চিকিৎসা চালানো হয়। অক্টোবরের ২০ তারিখ অসুস্থ নারী জিরাফটি মারা যায়। এখন পার্কে আরও দুটি নারী জিরাফ রয়েছে।’ বাজেট সাপেক্ষে পুরুষ জিরাফ আনার চিন্তাও রয়েছে বলে এ কর্মকর্তা নিশ্চিত করেন।’
পরে পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, মারা যাওয়া নারী জিরাফটি অন্তত তিন বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিল। পরে একটি বিশেষজ্ঞ দলের তত্ত্বাবধানে ময়নাতদন্ত শেষে পার্কের একটি নির্দিষ্ট স্থানে মৃত নারী জিরাফের মরদেহটি মাটি চাপা দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর ক্যানসারে আক্রান্ত নারী জিরাফটি মারা যায়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, জিরাফ মৃত্যুর বিষয়ে পার্কের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা একটি জিডি করেছেন।
জেবি