দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঢাকার ধামরাইয়ে অনুমোদন না থাকায় চারটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুল এ আদেশ দেন।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, সরকারি নীতিমালা অনুসারে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সেবা ডায়াগনস্টিক সেন্টার, আইকন ডায়াগনস্টিক সেন্টার, আল মদিনা স্কয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ও মমতাজ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়।
আমিনুল ইসলাম বুলবুল বলেন, চারটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে মেডিকেল কর্মকর্তা আশিকুর রহমান ও স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
জেবি