দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে মর্জিনা আক্তার নিশি (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৪ নভেম্বর) সকালে ফেনী সদরের উত্তর ছনুয়া গ্রামের নতুন বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত গৃহবধূ নিশি ওই বাড়ির দুবাই প্রবাসী ওমর ফারুকের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, একই ইউনিয়নের টঙ্গী পাড়ার নুরুজ্জামানের মেয়ের সঙ্গে ওমর ফারুকের ৭ বছর পূর্বে বিয়ে হয়। শনিবার তার ঘর থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ওই দম্পতির ৬ বছরের একটি ছেলে রয়েছে।
বেশ কিছুদিন ধরে প্রবাসী স্বামীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কলহ চলছিল। শুক্রবার রাতেও তার স্বামীর সঙ্গে মোবাইলে তর্ক-বিতর্ক হয়। রাতে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যায় নিশি। বাড়ির লোকজন সকালে তার মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। পারিবারিক কলহের জেরে নিশি আত্মহত্যা করতে পারে বলে ধারণা করেছে বাড়ির লোকজন।
ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ বিপুল চন্দ্র বলেন, পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
জেবি