দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

না বুঝে গ্যাসের বড়ি খেয়ে না ফেরার দেশে চলে গেল ১০ মাসের অবুজ শিশু রহমত। এমন একটি হৃদয়বিদারক ঘটনা ঘটেছে বদলগাছী উপজেলার আধাইপুর ইউনিয়নের বেগুনজোয়ার গ্রামে।
ওই গ্রামের নাহিদ হোসেনের শিশু ছেলে রহমত সবে বসতে শিখেছে এবং হামাগুড়ি দিয়ে এদিক-ওদিক সরে যেতে পারে।
ঘরের ভেতর ড্রামে চাল আর চালের পোকা রোধে গ্যাস বড়ি দিয়ে রাখা হয়। শুক্রবার (৩ নভেম্বর) সকালে ভাত রান্নার জন্য চাল নিয়ে ড্রামের ভেতর থেকে গ্যাসের বড়ি বের করে রাখে। গ্যাস বড়িটি ড্রামের নিচে পড়ে যায়। কিন্তু কেউ খেয়াল করেনি। অবুজ শিশু হাতের কাছে গ্যাস বড়িটি পেয়ে মুখে দেয়। এ সময় শিশুটি অস্বাভাবিক আচরণ দেখে শিশুর দাদি নাজমা বুঝতে পারেন রহমত কিছু মুখে দিয়েছে।
নাজমা মুখের ভেতর আঙ্গুল দিয়ে বের করার চেষ্টা করে ব্যর্থ হন। এ সময় শিশুর মুখ থেকে বিষের গন্ধ বের হচ্ছিল। তখন পরিবারের সবাই খেয়াল করে ড্রামের ওপর গ্যাস বড়ি নেই। সঙ্গে সঙ্গে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে শিশুটি মারা যায়।
দাদি নাজমা জানান আমি পানের বাটা নিয়ে পান সাজাচ্ছিলাম। পেছনে শিশু রহমতের মুখ থেকে অদ্ভূত শব্দ বের হচ্ছিল। সব ফেলে ওকে কোলে তুলে নেন। মুখ থেকে গন্ধ বের হচ্ছিল। তিনি রহমতের মুখে আঙুল দিয়ে বের করার চেষ্টা করেও পারিনি। শিশুর বাবা নাহিদ জানান চালের ড্রাম থেকে গ্যাস বড়ি পড়ে গেছে কেউ খেয়াল করেনি। হাতের কাছে পেয়েছে খেয়ে ফেলেছে রহমত।
বদলগাছী থানার অফিসার ইনচার্জ মো. আতিয়ার রহমান জানান, গ্যাস বড়ি খেয়েছে শিশুটি। খুবই হৃদয়বিদারক ঘটনা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ মর্গে পাঠানো হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।
জেবি