দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরকে প্রধান আসামি করে তার অনুসারীসহ মোট ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যাচেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গত ২৫ অক্টোবর পটুয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স আমির ইঞ্জিনিয়ারিং করপোরেশনের প্রজেক্ট ম্যানেজার এনামুল হক। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুমকি থানার ওসিকে নির্দেশ প্রদান করেন বিজ্ঞ বিচারক মো. ইউসুফ হোসেন।
অন্যান্য আসামিরা হলেন, বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী গোলাম রব্বানী সুহৃদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী রায় তন্ময় তুফান, আইন ও ভূমি অনুষদের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী ইমরান হোসেন, একই অনুষদের ২০১৫-১৬ সেশনের শিক্ষার্থী সাব্বির হোসেন ও স্থানীয় বশির খাঁনসহ আজ্ঞাতনামা আরও ১০-১৫ জন।
সাময়িক অব্যাহতি পাওয়া পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর বলেন, সঠিক তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি বেড়িয়ে আসবে বলেই প্রত্যাশা করি।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেক মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, এ ঘটনায় কোর্টের অর্ডার অনুযায়ী তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি