দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সাভারে ডিম ব্যবসায়ীর অফিসে ঢুকে চাপাতি দিয়ে জিম্মি করে সিনেমা স্টাইলে টাকা ও মোবাইল ফোন লুটপাটের লাঞ্চ্যকর ঘটনার উৎঘাটন করলো ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় সুমন নামে এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় প্রেস ব্রিফিং করে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান।
এর আগে ৩ নভেম্বর আসামিকে সুমনকে ঢাকার মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়। গত ১৪ অক্টোবর রাতে সাভারের ছায়াবিথী এলকায় ডিম ব্যবসায়ীর অফিসে ঢুকে প্রায় এক লাখ ৩৬ হাজার টাকা ও চারটি মুঠোফোন লুট করে নিয়ে যায় চক্রটি।
এই ঘটনায় সাভার মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী ডিম ব্যবসায়ী নরুল ইসলাম রবিউল।
গ্রেপ্তার সুমন চাঁদপুরের ফরিদগঞ্জ থানার রাধামার্কেট সাহেববাড়ী গ্রামের মৃত আলী হোসেনের ছেলে।
বর্তমানে রাজধানীর মোহাম্মদপুরে বসবাস করে। এই সংঘবদ্ধ চক্রটি সুযোগ বুঝে বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা থাকার তথ্যও পেয়েছে পুলিশ।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহিল কাফী, অতিরিক্তি পুলিশ সুপার (ডিবি) মোবাশশিরা হাবিব খান, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহিদুল ইসলাম, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দীপক চন্দ্রা সাহাসহ ডিবি পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
জেবি