দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচর পৌরসভার বাবুবাড়ি রবীন্দ্র সরোবর এলাকায় অত্যাধুনিক ছয় তলাবিশিষ্ট চৌধুরী ফিরোজা বেগম মহিলা প্রশিক্ষণ কেন্দ্র কাম হোস্টেলের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।
প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক এই প্রশিক্ষণ কেন্দ্রে একসঙ্গে ৬০ জন নারী ৪ বিষয়ে প্রশিক্ষণ ও আবাসন সুবিধার পাশাপাশি আরও ৫৪ জন কর্মজীবী নারী স্বল্প খরচে আবাসন সুবিধা পাবেন।
একইসঙ্গে ২৫ শিশু ডে কেয়ারের সুবিধা পাবে। শনিবার (৪ নভেম্বর) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব আবেদা আক্তার, মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক যুগ্ম সচিব মনোয়ারা ইশরাত, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ মঞ্জুরা আফরোজ, মাদারীপুর জেলা পরিষদ চেয়ারম্যান মুনির চৌধুরী, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক নজরুল ইসলাম, প্রকল্পের প্রকল্প পরিচালক ফারহানা আক্তার, শিবচর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ আ. লতিফ মোল্লা, পৌরমেয়র মো. আওলাদ হোসেন খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি তোফাজ্জেল হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
জেবি