দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে মাদকবিরোধী অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ মো. সোহেল মিয়া (২৬) নামের একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (৪ নভেম্বর) ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বরে অভিযান চালিয়ে চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজের বাস থেকে তাকে আটক করা হয়।
আটক সোহেল মিয়া কক্সবাজার জেলার চকরিয়া থানার ডুমখালী গ্রামের মো. আকবর আলীর ছেলে।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুলহাজ উদ্দীন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম পাড় গোলচত্বরে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন পরিবহনে অভিযান চালানো হয়। চট্টগ্রাম থেকে কুড়িগ্রামগামী আহাদ এন্টারপ্রাইজের বাসে তল্লাশি চালিয়ে সোহেল মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা চার হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানান, মো. সোহেল মিয়ার বিরুদ্ধে দুটি মাদক মামলা আদালতে বিচারাধীন আছে। আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা শেষে আদালতে পাঠানো হবে।
জেবি