দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরে শুরু হয়েছে শেখ কামাল অনূর্ধ্ব-১৮ বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট। শুক্রবার (৩ নভেম্বর) সকাল ৯টায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে এ খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. গোলাম মাওলা নকীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান, মুক্তিযোদ্ধা ফিরোজ রব্বানী, বিসিবির বরিশাল বিভাগীয় ক্রিকেট কোর্স তসরিফুল ইসলাম টোটনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিভাগীয় এ ক্রিকেট টুর্নামেন্টে বিভাগের ছয়টি জেলা অংশগ্রহণ করেছে। খেলার প্রথম দিনে বরিশাল জেলা এবং ঝালকাঠি জেলার মধ্যে খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৬ই নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
জেবি