দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি-জামায়াতের ডাকা টানা তিন দিনের অবরোধের শেষ দিনে চট্টগ্রাম মহানগরীতে বিএনপির ১০ নেতাকর্মীকে গ্রেপ্তারের দাবি করেছে দলটি। বুধবার সন্ধ্যা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সাবেক দপ্তর সম্পাদক ইদ্রিস আলী এ তথ্য জানান।
তিনি বলেন, অবরোধ কর্মসূচির মধ্যে বৃহস্পতিবার দুপুরে পতেঙ্গা থানা পুলিশ ৪১ নম্বর দক্ষিণ পতেঙ্গা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইলিয়াছ ও ওয়ার্ড বিএনপি নেতা আবদুল হামিদকে গ্রেপ্তার করেছে। কোতোয়ালি থানা পুলিশ এনায়েত বাজার ওয়ার্ড যুবদল নেতা সাদাত হোসেন আবুল, বাগমনিরাম ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি নাছির উদ্দীন ও যুবদল নেতা গোলাম হক্কানিসহ ১০ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
ইদ্রিস আলী বলেন, বিএনপি ঘোষিত অবরোধ শান্তিপূর্ণ, জনসম্পৃক্ত ও এক দফার দাবি আদায়ের কর্মসূচি। অথচ এই হরতাল-অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানামুখী অপপ্রচার চালানো হচ্ছে। নাশকতার অভিযোগ তুলে সরকার কী মাস্টারপ্ল্যান তৈরি করছে তা নিয়ে জনমনে বিশাল প্রশ্ন দেখা দিয়েছে। আমরা মনে করি, সরকার পরিকল্পিতভাবে ঘটনা ঘটিয়ে এর দায়ভার বিএনপির ওপর চাপানোর চক্রান্ত করছে।
জেবি