দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় যুবলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধসহ ৬ জন আহত হয়েছে। গুরুতর আহতদের প্রথমে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য ইউনিয়ন যুবলীগ নেতা আশরাফুল করিম বাবু, মো. মাসুম ও মো. রিপন নামে তিনজনকে উন্নত চিকিসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার বাঁধেরহাট কলেজ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবলীগ নেতা আশরাফুল করিম বাবু ও মো. রিপনের সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে বৃহস্পতিবার বাঁধেরহাট কলেজ গেইটে দু’পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে দশ থেকে পনেরো রাউন্ড গোলাগুলি হয়। এ সময় ৫ থেকে ৬ জন আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে ঢাকায় নেওয়া হয়েছে। এলাকায় থমথমে অবস্থায় বিরাজ করেছে।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আব্দুল আজিম বলেন, আহত ৬ জনকে হাসপাতালে আনা হয়। গুলিবিদ্ধ আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, গত ইউপি নির্বাচনের বিরোধকে কেন্দ্র করে আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটে। আহত ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেবি