দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবরোধের তৃতীয় দিনে বিক্ষোভ মিছিল করেছে গাজীপুর মহানগর জামায়াত। বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে গাজীপুর মহানগর জামায়াতের দক্ষিণ অঞ্চল ও মেট্রো অঞ্চলে নেতাকর্মীরা এ মিছিল করেন।
ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য গাজীপুর মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মো. আফজাল হোসাইনের নেতৃত্বে মহানগর জামায়াতের দক্ষিণ অঞ্চলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। অন্যদিকে গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি রোডে মিছিল করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা।
মিছিলে তারা বিভিন্ন স্লোগান দেন৷ সর্বাত্মক অবরোধ সফল করতে নেতাকর্মীদের নির্দেশ দেন এবং সরকারের পদত্যাগ, কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন এবং আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি দাবি করে মিছিল শেষ করেন।
এদিকে গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পিকেটিংয়ের সময় যুবদলের নেতাসহ কয়েকজনকে আটক করেছে র্যাব-১। তাদের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
জেবি