দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর কাউন্সিলর মো. কাউছার মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরের দিকে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কাউছার মিয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকার বুলু মিয়ার ছেলে। তিনি জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বিস্ফোরণ মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জেবি