দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে পুলিশ দেখে একটি বিদেশি পিস্তল ও একটি বিদেশি রিভলবার ফেলে রেখে পালালো দুর্বৃত্তরা। পরে অস্ত্র দুটি উদ্ধার করে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭ টার দিকে নাটোর আধুনিক সদর হাসপাতালের পেছনে এ ঘটনা ঘটে। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকায় তল্লাশি চালায়।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সন্ধ্যার পর কয়েকজন যুবক সদর হাসপাতালের পেছনে মর্গের গেটে দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিল। বিষয়টি সেখানে টহলরত নিচাবাজার পুলিশ ফাঁড়ির সদস্যদের সন্দেহ হলে পুলিশ সদস্যরা সামনে এগিয়ে যায়।
পুলিশ দেখে সেখানে থাকা দুর্বৃত্তরা তাদের কাছে থাকা অস্ত্র দুটি ফেলে রেখে প্রাচীর টপকে পালিয়ে যায়। পরে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে এলাকায় তল্লাশি চালায়।
এ ঘটনায় পুলিশের একটি টিম কাজ শুরু করেছে। অস্ত্রগুলোর প্রকৃত মালিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জেবি