দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ নগরীর আকুয়া হাবুল বেপারী মোড়সংলগ্ন একটি ঘরের দরজা ভেঙে ৩২ বছরের যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। ওই যুবকের নাম বাপ্পী (৩২)।
বুধবার (১ নভেম্বর) বিকেলে আকুয়া হাবুন বেপারি মোড়ের বাসার ৫ তলার টিনের চাল কেটে মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মাহমুদুল হাসান বাপ্পী নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার বড় কালিয়ান এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে। সে বড় ভাইয়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন।
ময়মনসিংহ নগরীর ৩ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক মুন্না বলেন, নিহত মাহমুদুল হাসান বাপ্পী লেখাপড়া শেষ করে ইংল্যান্ড যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। তিনি নিয়মিত নামাজ পড়তেন এবং তাবলিগ করতেন। তিনি নগরীর আকুয়া হাবুন বেপারি মোড়ের ৫ তলা ভাড়া বাসায় বড় ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। তার বড় ভাই ভাড়া বাসার নিচতলায় বসবাস করলেও মাহমুদ হাসান বাপ্পী পাঁচতলার ছাঁদে টিনশেড রুমে বসবাস করতেন। গত দুই দিন ধরে তার কারোর সঙ্গে যোগাযোগ বা দেখা সাক্ষাত হয়নি। তার ভাই তাকে ফোনে না পেয়ে ছাদের টিনশেডে গিয়ে খোঁজাখোঁজি করেন। তবে, তার রুম থেকে দুর্গন্ধ আসায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে চালের ওপর ওঠে ছাদের টিন কেটে মাহমুদ হাসান বাপ্পীর মরদেহ খাটের ওপর পড়ে থাকতে দেখা যায়। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
পরিদর্শক জহিরুল হক মুন্না বলেন, ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে মাহমুদ হাসান বাপ্পীর মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
জেবি