দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

রাজশাহীতে অস্ত্র হাতে নৃত্য করে ভাইরাল কিশোরগ্যাংয়ের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- সোহেল রানা (২১), মনিরুল ইসলাম অপূর্ব (২২), রফিকুল ইসলাম সম্রাট (২১), নাজমুস সাকিব আবির (২১), মোহাইমিনুল শেখ (২০), জিসাদ (২০), ও মারুফ হোসেন (২১)। এরা সবাই নগরীর শাহমখদুম থানার বাসিন্দা।
বুধবার দুপরে শাহমখদুম থানার উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকি বলেন, রাজশাহীতে কিশরোগ্যাংয়ের একটি তালিকা করা আছে। এরা ওই তালিকার বাইরে। এরা নতুন কিশোরগ্যাং। মঙ্গলবার রাতে ভিডিওটি নজরে আসার পর থেকেই পুলিশ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। তাদের কাছে থেকে নৃত্যের সময় যেসব অস্ত্র দেখা গেছিলো সেসব অস্ত্রও জব্দ করা হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলার প্রস্তুতি চলছে।
রাজশাহীর রাস্তায় প্রকাশ্যে অস্ত্র হাতে নৃত্যের একটি ভিডিও মঙ্গলবার বিকেলে ভাইরাল হয়। ১৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে। ভিডিওতে দেখা যায়, চাইনিজ কুড়াল, ধারালো ছুরি ও রামদা হাতে কিশোর গ্যাংয়ের সদস্যরা নাচানাচি করছেন। ঢাকের তালে তালে নাচছেন তারা।
জেবি