দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পাবনার ঈশ্বরদীতে কলকাতা-ঢাকা রুটের আন্তর্জাতিক মৈত্রী এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এ সময় তারা ট্রেনটির জানালা ভাঙচুর করেছে।
বুধবার (১ নভেম্বর) দুপুরে ১২টার দিকে ঈশ্বরদীর লোকোশেড এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১৫-১৬ জনের একদল যুবক মৈত্রী ট্রেনে পেট্রল, পাথর ও ইট ছুড়ে ট্রেনের জানালার দুটি গ্লাস ভেঙে দিয়েছে। ট্রেন দ্রুত ঢাকা অভিমুখে চলে যায়।
পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী বীরবল মন্ডল ও পাকশী রেলওয়ে পুলিশ সুপার সাহাব উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
জেবি