দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভান্ডারিয়ায় তিন কৃষকের গোয়াল ঘর থেকে ৯টি গরু চুরির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বুধবার (১ নভেম্বর) ভান্ডারিয়া থানায় ভুক্তভোগীরা লিখিত অভিযোগ দিয়েছেন বলে জানান ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দিনগত গভীর রাতে জেলার ভান্ডারিয়া উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিন কৃষকের গোয়াল ঘর এখন শূণ্য হয়ে পড়েছে।
ভুক্তভোগী কৃষকরা জানান, মঙ্গলবার দিনগত গভীর রাতে সংঘবদ্ধ একদল চোর ইকড়ি গ্রামের কৃষক কাঞ্চন তালুকদারের গোয়ালঘরে তালা ভেঙে চারটি গাভি নিয়ে যায়। পরে চোরের দল পালাক্রমে একই গ্রামের পল্লী চিকিৎসক মো. জাহাঙ্গীর হোসেনের গোয়ালঘর থেকে দুটি গাভি ও একই গ্রামের কৃষক মো. নজরুল ইসলাশের গোয়ালঘরের তালা ভেঙে দুটি গাভি ও একটি বলদ গরু নিয়ে যায়। তিন কৃষকের গোয়ালঘর এখন শূন্য অবস্থা বিরাজ করছে।
কৃষক কাঞ্চন তালুকদার বলেন, চারটি গাভি প্রতিপালন করে দুধ বিক্রি করে আমার পরিবারের ভরণপোষণ চলতো। এখন গোয়ালঘর শূন্য হয়ে আমি পথের ফকির হয়ে গেলাম। কিভাবে সংসার চলবে আল্লায় জানেন। একই রাতে পালাক্রমে তিন কৃষকের গোয়ালঘরের গরু চুরি বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ভান্ডারিয়া থানার ওসি মো. আশিকুজ্জামান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। এ ব্যাপারে আইগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
জেবি