দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় সেকান্দার আলী হাওলাদার নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) সকালে উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের চরখালী গ্রামে ওই বৃদ্ধের বসতঘরের বারান্দায় গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান।
নিহত বৃদ্ধ সেকান্দার আলী হাওলাদার (৭৫) স্থানীয় চরখালী গ্রামের মৃত নোয়াব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, বৃদ্ধ সেকান্দার আলী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগ ও অর্থনৈতিক সংকটে ভুগছিলেন। বুধবার ভোরে ঘরের বারান্দার আড়ার সঙ্গে গলায় দড়ি পেঁচিয়ে সে আত্মহত্যা করে। সকালে প্রতিবেশীরা তার মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল হতে ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে।
ভাণ্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মো. আশিকুজ্জামান বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভাণ্ডারিয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জেবি