দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির চলমান অবরোধ সফলে বরগুনার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন যুবদলের নেতাকর্মীরা। এতে নেতৃত্ব দিয়েছেন জেলা যুবদলের সভাপতি জাহিদ হোসেন মোল্লা।
বুধবার (১ নভেম্বর) দুপুর ১২টার সময় বরগুনা বড়ইতলা সড়কে গাছের গুড়ি ও টায়ার জ্বালিয়ে এ বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
স্থানীয়রা জানান, হঠাৎ বিএনপি দলীয় স্লোগান দিয়ে একদল লোক অবরোধ করে যানবাহন আটকে রাস্তায় টায়ার ও গাছের গুঁড়ি আগুন জ্বালিয়ে একটু পরে সরে যায়।
বরগুনা জেলা যুবদলের সভাপতি বলেন, সরকারের পদত্যাগসহ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার একদফা দাবিতে আমাদের এ অবরোধ কর্মসূচি। দাবি পূরণ না হলে আগামীতে আরও বড় ধরনের কর্মসূচি পালন করবো।
জেবি