দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বুধবার (১ নভেম্বর) বেলা পৌনে দুইটার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় এই ঘটনা ঘটে।
ময়মনসিংহ রেলস্টেশনের মাস্টার নাজমুল হক খান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালী এলাকায় আসতেই ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার খবরে রিলিফ ট্রেন নিয়ে ঘটনাস্থলে এসেছি। কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হবে।
জেবি