দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

হাইকোর্টের নির্দেশে ও উভয় পরিবারের সম্মতিতে মৌলভীবাজার জেলা কারাগারে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার আসামির মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাও গ্রামের মো. রায়হান হোসেন সঙ্গে বাদীর কুলাউড়া উপজেলার উচলাপাড়া গ্রামের লাবনী আকতারের বিয়ে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) মৌলভীবাজার জেলা কারাগারে এ বিয়ের আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসকের প্রতিনিধি ও জেল সুপারসহ উভয়পক্ষের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
কারাগার সূত্রে জানা গেছে, জেলার কমলগঞ্জ উপজেলার সতীঝীরগাঁওয়ের ছমির আলীর ছেলে রায়হান হোসেন ২০২২ সালের মে মাস থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় জেলা কারাগারে রয়েছেন। মামলার বাদী ওই নারী কুলাউড়া উপজেলার বাসিন্দা।
হাইকোর্টের নির্দেশে ও উভয় পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়ত মোতাবেক মামলার বাদী ও আসামির বিয়ে দেওয়া হয়েছে। বিয়েতে উভয় পরিবারের সদস্য ও এলাকার কয়েকজন মুরব্বি উপস্থিত ছিলেন। তারা নবদম্পতির সুন্দর জীবন কামনা করে দ্রুত মামলা নিষ্পত্তির প্রত্যাশা করেন।
বিয়ের ব্যাপারে মামলার বাদী ওই নারী বলেন, আমাকে অপহরণ করে ধর্ষণ করে রায়হান। এ ঘটনায় কুলাউড়া থানায় মামলা হয়। মামলা দায়েরের পর দুই পরিবারের আলোচনার মাধ্যমে আমি এ বিয়েতে সম্মতি জানাই। এখন সবার কাছ একটাই চাওয়া আমাদের দাম্পত্য জীবন যেন সুখের হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মলি আক্তার বলেন, আশা করি তারা ভবিষ্যতে সুখী হবে, ভালো থাকবে। যেহেতু মামলাটি এখনও বিচারাধীন আছে। এর চূড়ান্ত সিদ্ধান্ত আদালত থেকে পাওয়া যাবে।
জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার বলেন, পাঁচ লাখ টাকা দেনমোহর ধার্য করে হাইকোর্টের নির্দেশে আসামি রায়হানের সঙ্গে ইসলামি শরিয়ত মোতাবেক বাদীর আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন হয়েছে।
এম