দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস সম্পর্কে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জুর অশালীন মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে পিরোজপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।
এতে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিরোজপুর পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেক, ভুক্তভোগী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী, সাংগঠনিক সম্পাদক শেখ ফিরোজ আহম্মেদ, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মল্লিক স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, পৌর আওয়ামী লীগের সভাপতি সাদউল্লাহ লিটন, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরণসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে কানাই লাল অভিযোগ করেন, গত শনিবার (২৮ অক্টোবর) একটি সভায় উসকানিমূলক, আক্রমণাত্মকভাবে এবং কুরুচিপূর্ণ ভাষায় তাকে গালমন্দ করে উপজেলা আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রঞ্জু।
এ সময় তাকে ‘নাপিত’ বলেও অশালীন ভাষায় মন্তব্য করেন যার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রঞ্জুকে তার পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য জেলা প্রশাসক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রীর প্রতি দাবি জানান।
এ বিষয়ে রঞ্জুর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।
অভিযোগের বিষয়ে নাজিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু জানান, তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উদ্দ্যেশে করে কোনো অশ্লীল মন্তব্য করনেনি। ভিডিওতে যা দেখা গেছে তাতেও তিনি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে উল্লেখ করে কোনো কথা বলেননি বলে দাবি করেছেন।
জেবি