দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

অবরোধের সমর্থনে ফেনী শহরে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছে। মিছিল থেকে এ সময় তারা ৫-৬ টি ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ আহত বা গ্রেপ্তারের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে শহরের ইসলাম পুর রোড ও তাকিয়া রোডে এ ঘটনা ঘটে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন পাটোয়ারী ও এমএ খালেকের নেতৃত্বে বিএনপি ও তার অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী মিছিলে অংশগ্রহণ করে।
মিছিলটি শহরের ইসলামপুর রোডের মুখ থেকে শুরু হয়ে তাকিয়া রোডের বড় মসজিদের কাছে গিয়ে শেষ হয়।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি।
জেবি