দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সুনামগঞ্জে এক ঘণ্টার জন্য প্রতীকী মেয়র হলেন শিক্ষার্থী তাবাসসুম। মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে এনসিটিএফ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে সুনামগঞ্জ পৌরসভায় প্রতীকী মেয়রের দায়িত্ব হস্তান্তর করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত। প্রতীক মেয়রের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, কাউন্সিল গোলাম সাবেরীন সাবু, এনসিটিএফ সুনামগঞ্জের ভলান্টিয়ার শফিকুল ইসলাম, প্রিয়াঙ্কা কর প্রিয়া প্রমুখ।
এক ঘণ্টার প্রতীকী মেয়র শিক্ষার্থী শেখ তাবাসসুম জানালেন, একজন জনপ্রতিনিধি হয়ে খুবই ভালো লেগেছে। পড়াশোনা শেষ করে জনপ্রতিনিধি হবেন। এই জায়গাতে এসে মানুষের জন্য কাজ করা যায়। ভবিষ্যতে এমন জনপ্রতিনিধি হবো যাতে সাধারণ মানুষ নির্ভয়ে নিজেদের অধিকারের কথা বলতে পারে।
এসময় মেয়র নাদের বখত জানান, বর্তমান প্রধানমন্ত্রী দেশের নারীর ক্ষমতায়নে বিশ্বাস করেন। তারই ধারাবাহিকতায় এদেশের নারীরা বিভিন্ন অবস্থানে থেকে নারীরা দেশের উন্নয়নে অবদান রাখছেন। তিনি বলেন, একজন নারী শিক্ষার্থীর কাছে প্রতীক এই মেয়েরের দায়িত্ব হস্তান্তর করে দারুণ লেগেছে।
এম