• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

স্কলারশিপে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আইআইটি হায়দ্রাবাদে

সঞ্জু রায়, হায়দ্রাবাদ (ভারত) থেকে ফিরে
  ৩১ অক্টোবর ২০২৩, ১৪:৪০

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

কয়েক বছর আগে আইআইটি প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ভর্তিতে মেধার লড়াই ও বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে ভারতের বলিউডে মুক্তি পেয়েছিল আমির খানের সাড়া জাগানো একটি ছবি ‘থ্রি ইডিয়টস’। যে ছবিটি বিশ্বব্যাপী তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। বিশেষ করে প্রকৌশলীদের কাছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ছবির মূলমন্ত্র ছিলো সফলতার পিছনে না ছুটে নিজেকে যোগ্য করে তোলো তাহলে সফলতা তোমার পিছনেই ছুটবে। ঠিক কিছুটা এমনই পন্থায় পাঠদান করে ভারতবর্ষে নির্মিত আইআইটির মাঝে সারাবিশ্বে অন্যতম হয়ে উঠেছে তেলেঙ্গানা রাজ্যের আইআইটি হায়দ্রাবাদ।

এনআইআরএফ র‌্যাংকিংয়ে ৩য় স্থানে থাকা ভারতবর্ষের কোটি কোটি শিক্ষার্থীদের স্বপ্নের শিক্ষাঙ্গণ এই আইআইটি হায়দ্রবাদ যেখানে অধ্যয়নের লক্ষ্যে বছরের পর বছর কঠোর পরিশ্রম করে শিক্ষার্থীরা।

আর করবেই বা না কেন কারণ প্রকৃত শিক্ষা অর্জন শুধু নয় প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থী থাকা অবস্থায় গত পাঁচ বছরে স্টার্টআপ থেকে শুধু আয় হয়েছে প্রায় ১২০০ কোটি রুপি আর চাকরির পেছনে এখানকার মেধাবীরা ছোটে না বড় বড় প্রতিষ্ঠান অপেক্ষায় থাকে এই মেধাবীদের স্থান করে দিতে।

আর এমন প্রতিষ্ঠান বন্ধুপ্রতীম দেশ বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীদেরও স্থান করে দিতে চান তাদের শিক্ষাঙ্গণে। তাই মাসে ৬০ হাজার রুপির সঙ্গে গবেষণার জন্যে পৃথক ১ লাখ রুপির স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণের দ্বার উন্মোচন করে দিয়েছে আইআইটি হায়দ্রাবাদ। এখন প্রয়োজন শুধু দুই দেশের যথাযথ কর্তৃপক্ষের সমন্বয় আর একটু সদিচ্ছা তাহলে হয়তো উন্মোচন হবে অনেক মেধাবী শিক্ষার্থীদের সম্ভাবনার দ্বার। শুধু তাই নয় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে জয়েন্ট ডিগ্রিতেও আগ্রহী ভারতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আইআইটি হায়দ্রাবাদ।

সম্প্রতি আইআইটি হায়দ্রাবাদের সভাকক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমন্ত্রণে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিক প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্কলারশিপে উচ্চশিক্ষা ও জয়েন্ট ডিগ্রি লাভের সম্ভাবনাময় এই তথ্য দেন আইআইটি হায়দ্রাবাদের পরিচালক।

সারাবিশ্বে গুণী শিক্ষাবিদের একজন অধ্যাপক বিএস মূর্তি। প্রায় ১ ঘণ্টার ওই সভায় বাংলাদেশি সাংবাদিকদের বিএস মূর্তি জানান, ফার্স্ট স্কিমের মাধ্যমে তারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের পূর্ণ অর্থনৈতিক সহযোগিতাসহ পিএইচডি করার সুযোগ দিচ্ছেন। ইঞ্জিনিয়ারিং অথবা টেকনোলজি সম্পর্কিত যেকোনো বিষয়ে ভালো ফলাফলসহ মাস্টার্স ডিগ্রি থাকলে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে জিপিএ ১০ এর মধ্যে অন্তত ৮ থাকতে হবে।

মূর্তি জানান, তাদের প্রতিষ্ঠানটিতে বর্তমানে শিক্ষার্থী আছে চার হাজারের বেশি। স্নাতক পর্যায়ে ১৭৬০, স্নাতকোত্তর ১২৮০ ও ডক্টরাল শিক্ষার্থী অধ্যয়ন করছে ১১৬০ জন।

এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বায়োমেডিকেল, বায়োটেকনোলজি, কেমিকেল ইঞ্জিনিয়ারিং, ক্লাইমেট চেঞ্জ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, মেটেরিয়াল সায়েন্স অ্যান্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল আন্ড অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং, ফিজিক্স, কেমেস্ট্রি, লিবারেল আর্টস, ডিজাইন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ম্যানেজমেন্ট ও হেরিটেজ সায়েন্স অ্যান্ড টেকনোলজিসহ নানা সৃজনশীল বিষয়ে পড়ানো হচ্ছে।

এই অধ্যাপক জানান, তারা দ্রুত কোর্স শেষ করা আর সনদ প্রাপ্তির মধ্য দিয়ে সমাপ্তিতে বিশ্বস্ত না। আইআইটি হায়দ্রাবাদের মূল লক্ষ্য উদ্ভাবন ও শিক্ষার্থীদের মেধার বিকাশ।

তিনি বলেন, কোনো শিক্ষার্থী সমস্যা সমাধানের আইডিয়া নিয়ে হাজির হলে সেটা বোর্ডে যায়। বোর্ড পাস করলে শুরুতেই এক লাখ রুপি বৃত্তি দেওয়া হয়। একপর্যায়ে সেই উদ্ভাবন যদি স্টার্টআপ পর্যায়ে যায় তাহলে এই ইনস্টিটিউটই তাকে কোম্পানি পর্যন্ত পৌঁছতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করে।

মূর্তি বলেন, বাংলাদেশি ছাত্রদের এখানে পিএইচডি, ফেলোশিপের মাধ্যমে, আইজিসিসিআর স্কলারপিশের মাধ্যমে এখানে আসতে পারে, ফার্স্ট ফেলোশিপের জন্য আসতে পারে।

সভায় এ সময় প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ডিন অধ্যাপক তরুণ কান্তি পান্ডা বলেন, তারা চান বেশি বেশি বাংলাদেশি তাদের প্রতিষ্ঠানে অধ্যয়নের সুযোগ পাক। কিন্তু বাংলাদেশের কোনো ইনস্টিটিউটের সঙ্গে আমাদের প্রাতিষ্ঠানিক যোগাযোগ নেই।

বর্তমানে তাদের যোগাযোগ রয়েছে ছাত্র ও হাতেগোনা গবেষক পর্যায়ে। তিনি বলেন, বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন যদি এগিয়ে আসে তাহলে তারা অবশ্যই সযোগিতার হাত বাড়িয়ে দেবেন। স্কলারশিপে মেধাবীদের সুযোগ প্রদানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা বুয়েটের মতো প্রতিষ্ঠানের সঙ্গে জয়েন্ট ডিগ্রির ব্যবস্থাও করা যেতে পারে।

জানা যায়, আইআইটি হায়দ্রাবাদের শিক্ষার্থীরা প্রতি বছর প্রায় ১০০টি স্টার্ট আপ দাঁড় করান। সর্বশেষ প্রতিষ্ঠানটিতে আফগানিস্তান থেকে আসা শিক্ষার্থী ওয়ারেস আলী উদ্ভাবন করেন চমকপ্রদ এক ডিভাইস যা জানিয়ে দিবে অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন রোগীর পরবর্তী ৫ মিনিটের পালস রেট। এই ডিভাইসটির সফলতা চিকিৎসা বিজ্ঞানে এনে দিবে এক নতুন দিগন্ত। শুধু এই উদ্ভাবনই নয় পৃথিবীকে চমকে দেওয়া এমন সৃষ্টির লক্ষ্যেই অনেকটাই পথ দেখাচ্ছে আইআইটি হায়দ্রাবাদ।

কথা হয় মাসিক ৬০ হাজার রুপি ও বছরে ১ লাখ রুপির স্কলারশিপে আইআইটি হায়দ্রাবাদে অধ্যয়নের সুযোগ পাওয়া বাংলাদেশি দুই শিক্ষার্থী চাঁদপুরের আবুল হাসনাত ও সাতক্ষীরার উৎপল।

ডুয়েট থেকে বিএসসি সম্পন্ন করা আবুল হাসনাত জানান, আইআইটি হায়দ্রাবাদে পড়তে পারা তার কাছে স্বপ্নের মতো। স্কলারশিপের বিজ্ঞপ্তি দেখে আবেদন করে আইইএলটিএস বা কোনো রকম আলাদা সনদ ছাড়াই শুধুমাত্র অনলাইনে সাক্ষাৎকার দিয়েই তিনি পেয়েছিলেন ভর্তির সুযোগ।

বর্তমানে স্বস্ত্রীক প্রতিষ্ঠানটিতে থেকে গবেষণা করছেন মেধাবী হাসনাত যার স্বপ্ন এখন আকাশছোঁয়ার।

হাসানাতের মতো বাংলাদেশ থেকে আসা আরেক শিক্ষার্থী উৎপল কুমার ঘোষের গল্পও কিছুটা এইরকমই। দারিদ্রতার সঙ্গে যুদ্ধ করে প্রত্যন্ত অঞ্চল থেকে এখানে এসে মেধার আলোয় এখন নিজেকে সাফল্যের সর্বোচ্চ উচ্চতায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে তিনি।

তিনি বলেন, শুধু আমরা দুজন কেন আমরা চাই বাংলাদেশের শত শত শিক্ষার্থী আসুক ভারতীয় উপমহাদেশের অন্যতম এই প্রতিষ্ঠানে যার লক্ষ্যে বাংলাদেশ সরকারকে আইআইটি হায়দ্রাবাদের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের অনুরোধও জানান উৎপল।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনে শিশুদের ভাবনা শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ভারতের তেলেঙ্গানা রাজ্যের সাঙ্গারেডি জেলার কান্দি গ্রামে প্রায় ৬০০ একর জায়গার ওপরে গড়ে উঠা সরকারি এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হতে পারে উচ্চশিক্ষায় বাংলাদেশি মেধাবী শিক্ষার্থীদের অন্যতম গন্তব্যস্থল অপেক্ষা শুধু সমন্বয়ের।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি প্রেস অফিসার শিলাদিত্য হালদারের নেতৃত্বে ভারত সফররত বাংলাদেশি সাংবাদিকদের মাঝে এ সময় ছিলেন জনকণ্ঠের সম্পাদক ওবায়দুল কবির মোল্লা, ডিবিসি নিউজের প্রণব সাহা, মাছরাঙা টিভির রেজওয়ানুল হক রাজা, একাত্তর টিভির শাকিল আহমেদ, নিউজ-২৪ টিভির রাহুল রাহা, দিপক আচার্য, বাংলাদেশ প্রতিদিনের কাজী শাহেদ, সময় টিভির রাফি সাদনান আদিল, যুগান্তরের শিপন হাবিব, দেশ টিভি ও দৈনিক চাঁদনী বাজারের রিপোর্টার সঞ্জু রায়, জাগো নিউজের আসিফ আজিজসহ মোট ২৮ জনের প্রতিনিধি দল।

জেবি

  • স্কলারশিপ
  • বাংলাদেশ
  • বিশ্ববিদ্যালয়
  • সারাদেশ
এ সম্পর্কিত আরও খবর
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
ট্রাকের সমর্থকদের বিরুদ্ধে নৌকার কর্মীদের মারধরের অভিযোগ
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
‘গণবহিষ্কারেই বিএনপি নেতাকর্মী শূন্য হয়ে যাচ্ছে’
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
২০২৩ সাল বাংলাদেশের উন্নয়নের এক স্বর্ণযুগ: প্রধানমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।