দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দেশে পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে নিয়ামতপুর থানা পুলিশও উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ মাইদুল ইসলাম।
থানা সূত্রে জানা গেছে, আটককৃত বিএনপির নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতিসহ নাশকতার চেষ্টা করতে পারে সন্দেহে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন উপজেলার কাপাষ্টিয়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে নুরুজ্জামান (৩৩), কৃষ্ণপুর গ্রামের মৃত সাদেক আলীর ছেলে হায়দার আলী (৪৩), রাওতাড়া গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে জুম্মা রশিদ (৪৭) এবং চকশিতা গ্রামের আবুল কাশেমের ছেলে নাফিজুর রহমান (২৩)।
এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইদুল ইসলাম বলেন, নাশকতার সন্দেহে তাদের আটক করা হয়। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
এর আগে নাশকতা সৃষ্টি করতে পারে সন্দেহে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১১জন বিএনপি-জামায়াতের নেতাকর্মীকে আটক করা হয়েছে। তাদেরও জেল হাজতে পাঠানো হয়েছে।
জেবি