দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সরকারের সামাজিক সুরক্ষা কর্মসূচির আওতাভুক্ত উপকারভোগীদের সঙ্গে দিরাই উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) দুপুরে দিরাই সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্ত।
দিরাই উপজেলা আওয়ামিলীগের সভাপতি কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের সঞ্চালনা সভায় আরও বক্তব্য রাখেন দিরাই পৌর মেয়র বিশ্বজিৎ রায়সহ ভাতাপ্রাপ্ত সুবিধাভোগী ও বিভিন্ন ইউপি চেয়ারম্যানরা।
সভায় বক্তারা সরকারের কাছে সামাজিক সুরক্ষা কর্মসূচির ভাতার সংখ্যা ও টাকার পরিমাণ বাড়ানোর জোর দাবি জানান। মতবিনিময় সভায় উপকারভোগী ছাড়াও হাজারও নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
এইউ