দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের তারাকান্দায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনার পর থেকে সোহেল মিয়া (২৮) পলাতক রয়েছে।
নিহত আল আমিন উপজেলার গালাগাঁও ইউনিয়নের গাবরগাতি নামক গ্রামের আজিজুলের হকের ছেলে। পলাতক সোহেল মিয়া নিহতের বড় ভাই।
শনিবার (২৮ অক্টোবর) বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল আমিনের মৃত্যু হয়। পরে আজ সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে আল আমিনের মরদেহ বাড়িতে নিয়ে আসে।
তারাকান্দা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ২৭ (অক্টোবর) পারিবারিক কলহের জেরে বড় ভাই সোহেল মিয়া ও আল আমিনের মাঝে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে সোহেল মিয়া ছোটভাই আল আমিনকে লাঠি দিয়ে আঘাত করে। এতে আল আমিন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আল আমিনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে আল আমিনের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বিকালে আল আমিন মারা যায়।
ওসি আবুল খায়ের বলেন, ঘটনার পর থেকে সোহেল মিয়া পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
জেবি