দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই আব্দুস ছাত্তারের (৩৬) মৃত্যু হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার সড়াতৈল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুস ছাত্তার সড়াতৈল গ্রামের মৃত মজিদ আকন্দের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়াতৈল গ্রামের মৃত মুক্তিযোদ্ধা মজিদ আকন্দের ছেলে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তারের মাঝে জমিজমা বণ্টন এবং বাড়ির সীমানা নিয়ে অনেক দিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে আজ দুপুরে মজনু আকন্দ ও আব্দুস ছাত্তারের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মারপিটের ঘটনা ঘটে।
এক পর্যায়ে বড় ভাই মজনু আব্দুস ছাত্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে ছাত্তার গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তখন থেকেই বড় ভাই পলাতক রয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। সেইসঙ্গে তদন্ত শুরু হয়েছে। এখন পর্যন্ত নিহতের পক্ষ থেকে থানায় কোনো মামলা দেওয়া হয়নি।
জেবি