দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির মহাসমাবেশে বিএনপির নেতা কর্মীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে ডাকা হরতাল নাটোরে ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে। হরতালকারীদের কোনো পিকেটিং বা হরতালের সমর্থনে মিছিল করতে দেখা যায়নি।
রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে বড় বড় বিপণীবিতানগুলো বন্ধ থাকলেও পরে কিছু দোকানের অর্ধেক দরজা খুলে রাখতে দেখা গেছে। তবে শহরে লোক সমাগম কম রয়েছে। ছোট ছোট যানবাহন চলাচল করতে দেখা গেলেও দূরপাল্লার বা আন্তঃজেলা বাস চলাচল করতে দেখা যায়নি। এতে করে দুর্ভোগে পরেছেন যাত্রীরা।
বাস কাউন্টার মাষ্টাররা বলছেন যাত্রী না থাকায় তারা বাস ছাড়তে পারছেন না। অপরদিকে কর্মস্থলে রওয়ানা হওয়া যাত্রীরা বলছেন বাস না ছাড়ায় তাদের বিকল্পভাবে গন্তব্যে রওয়ানা হতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। বিএনপির যেকোনো ধরনের সহিংসতা রোধে মাঠে রয়েছে আওয়ামী লীগ।
জেবি