দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দেশব্যাপী বিএনপি-জামায়াতের সকাল সন্ধ্যা হরতালের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) সকালে বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার সমর্থকরা প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে।
নড়াইল চৌরাস্তা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নেতা শরফুল আলম লিটু, হাফিজ খান মিলন, খোকন কুমার সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, যুবলীগ নেতা কাজী মনিরুজ্জামান বাবু, খন্দকার মাসুম বিল্লাহ, তরিকুল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সপ্নীল সিকদার নীল প্রমুখ। এ সময় দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা অভিযোগ করেন, বিএনপি-জামায়াত সমাবেশের নামে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা, বিচারপতির বাসভবনে হামলা, সাংবাদিকদের ওপর নির্যাতন, হাসপাতালের মতো জায়গায় হামলা করে তারা অবারও প্রমাণ করেছে বিএনপি-জামায়াত এদেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। দেশে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান নেতৃবৃন্দ।
জেবি