দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এক অজ্ঞাতপরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে চরপাথরঘাটা ইউনিয়নের ফ্রুটল্যান্ড জেটি সংলগ্ন কর্ণফুলী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরাম উল্লাহ বলেন, শনিবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে ফ্রুটল্যান্ড জেটি এলাকা থেকে আনুমানিক ৩২-৩৩ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ওসি বলেন, মরদেহের দুই কানে দুটি কানের রিং আছে, দুই হাতে টি ইমিটেশনের সোনালী রংয়ের চুড়ি পরিহিত। এছাড়া গলায় কালো সুতায় বাধা ২টি তাবিজ, কোমরে কালো সুতায় বাধা ২টি তাবিজ পাওয়া গেছে।
জেবি