দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আগামীকাল সারাদেশে বিএনপির ডাকা হরতাল, অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন।
শনিবার (২৮ অক্টোবর) রাত ৮টার দিকে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনীতে গিয়ে শেষ হয়।
লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল মতলব, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ পাটোয়ারী, জেলা কৃষক লীগের আহ্বায়ক মোশারফ হোসেন সিএম আবদুল্লাহ, জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম রকি, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূইঁয়া, সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ নুরুল আজিম বাবর, রাকিব হোসেন লোটাসসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশগ্রহণ করেন।
জেবি