দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ অক্টোবর) বিকেলে বিক্ষোভ মিছিলটি বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে বের হয় দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়।
জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় এবং জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ফারুক আহাম্মেদ চৌধুরীরে সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে। সেই মুহূর্তে বিএনপি-জামায়াত মিথ্যাচার শুরু করে সারা দেশে বিশেষ করে ঢাকায় আন্দোলনের নামে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে। তারা বিদেশিদের দারস্ত হয়ে আগামী নির্বাচনকে বানচালের চেষ্টা করছে, তাদের সে সুযোগ দেওয়া হবে না। রাজপথেই তাদের শক্ত হাতে মোকাবেলা করা হবে। তারা জ্বালাও-পোড়াও ও মানুষ হত্যা করে ক্ষমতায় আসতে চায়, তারা প্রমাণ করেছে তারা দেশে শান্তি চায় না, উন্নয়ন চায় না। জামায়াত-বিএনপির এমন নৈরাজ্য প্রতিহত করতে আমরা মাঠে আছি।
জেবি