দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের কমলগঞ্জে ছমির মিয়া (৪২) নামের এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার শমশেরনগর ইউনিয়নের মোকাম বাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পেছন থেকে এই লাশ উদ্ধার করা হয়।
নিহত ছমির মিয়া কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের শতিজির গ্রামের ইমতিয়াজ মিয়ার ছেলে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামিম আকনজি। তিনি বলেন, ‘লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। তার পরিবারের সদস্যরা বলেছেন ছমির অতিরিক্ত মদ পান করতেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
পুলিশ ও স্থানীয় লোকজন জানান, শমশেরনগর ইউনিয়নের মোকাম বাজারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পেছনে ছমির মিয়ার লাশ দেখতে পান স্থানীয় লোকজন। এ সময় তারা বিষয়টি শমশেরনগর পুলিশ ফাঁড়িতে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
শমশেরনগর ইউনিয়ন পরিষদের সদস্য সানোয়ার হোসেন বলেন, ‘রিকশাচালক ছমির মিয়া প্রায় মদপান করতেন। তার একাধিক স্ত্রী রয়েছেন বলে শুনেছি। তবে তার মৃত্যুর সঠিক কারণ আমরা এখনো জানতে পারিনি।’
জেবি